কুয়াকাটা আপডেট
প্রকাশ : Apr 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহিপুরে জেলের জালে ধরা পড়ল প্রায় অর্ধশত রুপসা মাছ, বন্দরে চাঞ্চল্য

সাইফুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী):

পটুয়াখালীর মহিপুরে জেলেদের জালে ধরা পড়েছে বড় আকারের প্রায় অর্ধশত রুপসা মাছ। দীর্ঘদিন পর কুয়াকাটা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে একসঙ্গে এত রুপসা মাছ ধরা পড়ায় স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে মহিপুর মৎস্য বন্দরের লাবিব এন্টারপ্রাইজ নামের একটি আড়তে মাছের চালানটি নিয়ে আসেন ট্রলারের মাঝি কায়েস ও তার সহযোগীরা। বন্দরে মাছগুলো আনার পর তা দেখতে জেলে, আড়তদার ও ক্রেতাদের ভিড় জমে যায়।

জানা গেছে, কায়েস মাঝির জালে ধরা পড়া ৪৮টি রুপসা মাছের মোট ওজন প্রায় নয় মণ। পরে মাছগুলো নিলামে তোলা হলে মৎস্য বন্দরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিলাম শেষে প্রতি মণ ৯ হাজার টাকা দরে মাছগুলো বিক্রি হয়।

লাবিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জানান, মহিপুর বন্দরে সাধারণত এই ধরনের মাছ খুব একটা দেখা যায় না। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া কায়েস মাঝির জালে হঠাৎ করেই বিপুল পরিমাণ এই মাছ ধরা পড়ে। প্রতিটি মাছের ওজন প্রায় ১০ থেকে ২০ কেজি।

মৎস্য বন্দরে মাছগুলো তোলার পর পাইকারি বাজারে ভালো দামে বিক্রি হয়েছে। বিরল ও সুস্বাদু হওয়ায় স্থানীয় বাজারে এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে। আড়ৎদারদের মতে, একসঙ্গে এত মাছ ধরা পড়ায় জেলেরা বেশ লাভবান হবেন।

ট্রলারের মাঝি কায়েস বলেন, প্রায় দুই মাস পর সাগরে এমন ভালো মাছের দেখা পেয়েছি। অনেকদিন ধরে অভাব-অনটনের মধ্যে ছিলাম। এই মাছগুলো পাওয়ায় আমাদের দীর্ঘদিনের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। তবে জ্বালানি তেলের সংকট থাকায় পরবর্তী ট্রিপে যেতে পারব কি না, তা নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন সমুদ্রে বর্তমানে কিছু প্রজাতির মাছের উপস্থিতি বাড়ছে। এটি জেলেদের জন্য ইতিবাচক দিক। তবে টেকসইভাবে মাছ আহরণ নিশ্চিত করতে নিয়ম মেনে মাছ ধরার আহ্বান জানানো হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিপুরে হিলফুল ফুজুল যুব ও শান্তি সংঘের উদ্যোগে অসহায় পরিবার

1

“বাপের দোয়া–মায়ের দোয়া” নয়: সংসদে সালাহউদ্দিন আহমদ

2

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

3

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

4

মহিপুরে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ বনবিভাগ কর

5

মহিপুর-আলিপুরে জেলেদের মাঝে ন্যায্য মূল্যে ডিজেল বিতরণ, চাহি

6

মহিপুরে প্রবাসী পরিবারের জমি দখলের চেষ্টা, হামলা ও চাঁদাবাজি

7

প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ইউপি সদস্য মিনারা বেগম

8

ঈদের ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত, উৎসবের আমেজ উ

9

আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা ক

10

ঈদের ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত, উৎসবের আমেজ উ

11

মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশের বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ

12

কলাপাড়ায় অবৈধ ফ্রুট পুডিং কারখানা শনাক্ত, মালিককে ১ বছরের কা

13

‎পাকিস্তানের সাথে টেষ্ট জয়ের ছবি আঁকছে বাংলাদেশ

14

কুয়াকাটার লুকানো রত্ন ‘চর গঙ্গামতি’—উন্নয়ন হলেই বাড়বে পর্যট

15

ইনজেকশন দিয়ে অপহরণ, কুয়াকাটায় তরুণী উদ্ধার

16

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

17

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ নারী মাদক কারবারি ও সা

18

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

19

আবহাওয়ার প্রভাবে পটুয়াখালীর মহিপুর-আলিপুর মৎস্য বন্দরে ফিরেছ

20