কুয়াকাটা আপডেট
প্রকাশ : Jun 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহিপুরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন



‎নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:

‎পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের সবুজায়নের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন করা হয়েছে।


‎শনিবার (১৩ জুন) মহিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের পুরান মহিপুর গ্রামের ২ ওয়ার্ডের কাচাঁ রাস্তার উভয় পাশে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

‎কর্মসূচির উদ্বোধন করেন মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহিম খান, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম, কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ মানিক।

‎এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন মানবিক সমাজসেবা সংগঠনের উদ্যোক্তা রিপন সাব্বির, ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম সাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

‎উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় জনপদকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে সুরক্ষিত রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এ মহতী উদ্যোগকে সফল করতে মহিপুর ইউনিয়ন পরিষদ দৃঢ় প্রতিজ্ঞ। কর্মসূচির আওতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ১ হাজার ৮০০টি বৃক্ষরোপণ করা হবে। আগামী পাঁচ বছর ধারাবাহিকভাবে এ কার্যক্রম চলমান থাকবে।”

‎প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহিম খান বলেন, “সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মহিপুর ইউনিয়নেও এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে পুরান মহিপুর গ্রামের  একটি কাচাঁ রাস্তার উভয় পাশে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ রোপণ করা হয়।”

‎বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকার। তারা গাছের নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করে পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

‎অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা

1

রাতের আঁধারে কিশোর-কিশোরীর বাল্যবিয়ে, সাংবাদিকদের সাথে তথ্য

2

মহিপুরে ভুয়া ডাক্তারের অশ্লীল ছবি ভাইরাল,স্থানীয়দের মাঝে তীব

3

মহিপুরে ডিজেল-মোবিল ব্যবসায়ী সমবায় সমিতির আনুষ্ঠানিক যাত্র

4

কুয়াকাটা সৈকতে অবৈধ বালু উত্তোলন, এক ব্যক্তির কারাদণ্ড

5

ঋতুচক্রের ওলটপালট, চৈত্রের দাবদাহ উধাও, জেঁকে বসেছে পৌষের শ

6

জেলেদের চাল লুটের অভিযোগ, ৮০ কেজির জায়গায় মিলছে ৪৮ কেজি

7

মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশের বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ

8

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

9

‎পাকিস্তানের সাথে টেষ্ট জয়ের ছবি আঁকছে বাংলাদেশ

10

কুয়াকাটা সমুদ্র সৈকতে সমুদ্রস্নানে অংশ নিয়েছেন হাজারো সনাতন

11

তীব্র তাপদাহে মহিপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি

12

ঋতুচক্রের ওলটপালট, চৈত্রের দাবদাহ উধাও, জেঁকে বসেছে পৌষের শ

13

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

14

মহিপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত

15

উপকূলীয় নদ-নদীতে চিংড়ির রেনু নিধন অব্যাহত, হুমকিতে মৎস্যসম্প

16

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ, মধ্যরাত থেকে শুরু জেলেদের সমুদ্

17

বিয়ের বাড়ি থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত

18

মহিপুরে জমিয়তে উলামায়ে ইসলামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

19

ডিজেল সংকটে ভুগছে কুয়াকাটার হোটেল ব্যবসা জেনারেটর সেবা ব্যা

20