কুয়াকাটা আপডেট
প্রকাশ : Apr 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেলেদের চাল লুটের অভিযোগ, ৮০ কেজির জায়গায় মিলছে ৪৮ কেজি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নে নিবন্ধিত জেলেদের জন্য বরাদ্দকৃত বিশেষ ভিজিএফ চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও লুটপাটের অভিযোগ উঠেছে। সরকারের নির্ধারিত ৮০ কেজি চালের বিপরীতে জেলেদের দেওয়া হচ্ছে মাত্র ৪৮ থেকে ৫৮ কেজি।

অভিযোগ রয়েছে, প্রতি কার্ডধারী জেলের প্রাপ্য অংশ থেকে ২০ থেকে ৩২ কেজি পর্যন্ত চাল আত্মসাৎ করা হচ্ছে। মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদে চাল বিতরণের সময় দরিদ্র জেলেদের মূল কার্ড আটকে রেখে ছোট স্লিপ দেওয়া হচ্ছে এবং কম চাল নিতে বাধ্য করা হচ্ছে।

স্থানীয়দের দাবি, ৩০ ও ৫০ কেজির বস্তা থেকেও ২-৩ কেজি করে চাল সরিয়ে রাখা হচ্ছে। পাশাপাশি পরিবহন খরচের নামে জনপ্রতি ১০০ টাকা করে অবৈধভাবে আদায়ের অভিযোগও রয়েছে।
জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত চার মাস নিবন্ধিত জেলেদের প্রতি মাসে ৪০ কেজি করে চাল বরাদ্দ দেয় সরকার। প্রথম দুই মাসের (ফেব্রুয়ারি-মার্চ) মোট ৮০ কেজি চাল বর্তমানে বিতরণ করা হচ্ছে। ধুলাসার ইউনিয়নের ১,৪৫০ জন জেলের জন্য বরাদ্দকৃত চাল থেকে গড়ে ২৫ কেজি করে কম দেওয়া হলে প্রায় ৩৬ মেট্রিক টন চাল আত্মসাতের ঘটনা ঘটেছে বলে দাবি করছেন স্থানীয়রা।

চাল নিতে আসা কাউয়ারচর গ্রামের জুয়েল হাওলাদারসহ একাধিক জেলে জানান, বস্তায় চাল কম দেওয়ার প্রতিবাদ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি তিনি জেনেছেন এবং অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি সহায়তার চাল নিয়ে এমন অনিয়মের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় জেলেরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ী শিক্ষকের চেয়ে অতিথিরাই কি বেশি গুরুত্বপূর্ণ?

1

নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী

2

মহিপুরে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করলেন বৃদ্ধ

3

পটুয়াখালীর কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে

4

উপকূলীয় নদ-নদীতে চিংড়ির রেনু নিধন অব্যাহত, হুমকিতে মৎস্যসম্প

5

মহিপুরে জেলের জালে ধরা পড়ল প্রায় অর্ধশত রুপসা মাছ, বন্দরে চা

6

‎ষাটোর্ধ্ব অন্ধ বৃদ্ধও রক্ষা পাননি ইউপি সদস্য মিনারা বেগমের

7

কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা

8

মহিপুুরে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছ ভুক

9

কলাপাড়ায় সাংবাদিকের উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা।

10

খুবি শিক্ষার্থীর মৃত্যুতে ক্ষোভ: আজ ক্লাস বর্জন ও ডিসি অফিস

11

মহিপুরে ভুয়া ডাক্তারের অশ্লীল ছবি ভাইরাল,স্থানীয়দের মাঝে তীব

12

মহিপুরে জমিয়তে উলামায়ে ইসলামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

13

পুলিশের চাকরি ব্যবসার মতো’—ভাইরাল অডিও ঘিরে কলমাকান্দা থানার

14

বাসে জানালায় এসএস পাইপ কি নীরব ঘাতক? যেভাবে জানালাকে বানাচ্ছ

15

মহিপুরে বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম

16

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি কবির তালুকদার

17

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

18

মহিপুরে ৬০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

19

মহিপুর ডিজেল-মবিল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পরিচিতি ও সাধা

20