কুয়াকাটা আপডেট
প্রকাশ : May 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহিপুরে ৬০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


 
রিপন সাব্বির, কলাপাড়া  পটুয়াখালী 

পটুয়াখালীর মহিপুর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ মে) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে আলীপুর টোল প্লাজা এলাকায় এই সফল অভিযানটি পরিচালিত হয়।

​এ সময় মোঃ জামাল খা (৪২), পিতা: মৃত চান মিয়া খা,আঃ আজিজ হাওলাদার (২৫), পিতা: মোঃ খলিলুর রহমান হাওলাদার,মোঃ সোহেল ফরাজী (২৭), পিতা: মৃত জলিল ফরাজীকে গ্রেফতার করে।
তাদের সবার বাড়ি মহিপুর থানার নিজশিববাড়ীয়া গ্রামে।
মহিপুর থানা পুলিশের একটি চৌকস দল নিয়মিত টহলের অংশ হিসেবে আলীপুর টোল প্লাজা এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওই এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে। তাৎক্ষণিকভাবে পুলিশ টিম সেখানে উপস্থিত হয়ে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালায়। এসময় তাদের কাছে থাকা ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, "মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে আলীপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"

​স্থানীয় এলাকাবাসী পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশি নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজেল সংকটে ভুগছে কুয়াকাটার হোটেল ব্যবসা জেনারেটর সেবা ব্যা

1

কুয়াকাটা সমুদ্র সৈকতে সমুদ্রস্নানে অংশ নিয়েছেন হাজারো সনাতন

2

কুয়াকাটায় অভিভাবকহীন রাখাইন কালচারাল একাডেমি

3

‎ষাটোর্ধ্ব অন্ধ বৃদ্ধও রক্ষা পাননি ইউপি সদস্য মিনারা বেগমের

4

রাতের আঁধারে কিশোর-কিশোরীর বাল্যবিয়ে, সাংবাদিকদের সাথে তথ্য

5

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

6

দীর্ঘ বছর পর উন্মুক্ত হলো ইউসুফপুর গ্রামের বন্ধ রাস্তা, স্বস

7

মাত্র ৮ মাসে ৩০ পারা কুরআনের হাফেজ মুয়াজ, দোয়া ও মিলাদ মাহফি

8

মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে ঐক্যবদ্ধ নাগরিক সমাজ।

9

খুবি শিক্ষার্থীর মৃত্যুতে ক্ষোভ: আজ ক্লাস বর্জন ও ডিসি অফিস

10

মহিপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালি অ

11

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

12

নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী

13

মহিপুরে খাল বন্দোবস্ত ও বাঁধ নির্মাণের প্রতিবাদে কৃষকদের মান

14

কলাপাড়ায় রাবনাবাদ নদীর তীরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।

15

পর্যটন নগরী কুয়াকাটায় অসহনীয় লোডশেডিং, গ্রাহকদের সাশ্রয়ী হও

16

কুয়াকাটা উপকূলে ভেসে এলো বিশাল মৃত তিমি: সংরক্ষণে মিলতে পার

17

মহিপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে জিডি, আইনগত ব্যবস্থা চাইল

18

আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা ক

19

কুয়াকাটায় শুরু হয়েছে নলেজ প্রিমিয়াম লিগ, স্পন্সরে গোল্ডেন রি

20