কুয়াকাটা আপডেট
প্রকাশ : May 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহিপুরে হিলফুল ফুজুল যুব ও শান্তি সংঘের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ



কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর মহিপুর থানার ইউসুফপুর এলাকায় হিলফুল ফুজুল যুব ও শান্তি সংঘের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে “সবার জন্য কোরবানি” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত ১০৮টি পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়।

সংগঠনের সদস্য ও দাতাদের আর্থিক সহযোগিতায় একটি গরু কোরবানি দিয়ে এসব পরিবারের বাড়ি বাড়ি গিয়ে গোশত পৌঁছে দেওয়া হয়। এসময় সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পুরো কার্যক্রম পরিচালনা করেন।
সংগঠনের সম্পাদক বেলাল হোসেন বলেন, “অসহায় মানুষের কথা চিন্তা করে সংগঠনের সদস্য ও দাতাদের সহযোগিতায় আমরা একটি গরু কোরবানি করেছি। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সেই গোশত অসহায় মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এদিকে, এমন মানবিক উদ্যোগে এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন। তারা বলেন, সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে অসহায় মানুষের মুখে হাসি ফুটবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিপুরে বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম

1

মহিপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালি অ

2

ঋতুচক্রের ওলটপালট, চৈত্রের দাবদাহ উধাও, জেঁকে বসেছে পৌষের শ

3

জেলেদের সরকারি সহায়তার চাল না দিয়ে মারধরের হুমকির অভিযোগ ইউপ

4

ইনজেকশন দিয়ে অপহরণ, কুয়াকাটায় তরুণী উদ্ধার

5

মহিপুরে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ বনবিভাগ কর

6

নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী

7

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ নারী মাদক কারবারি ও সা

8

মহিপুর ডিজেল-মবিল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পরিচিতি ও সাধা

9

প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ইউপি সদস্য মিনারা বেগম

10

মহিপুরে দেড় কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী ইব্রাহিম ও তার স্ত্রী

11

ঋতুচক্রের ওলটপালট, চৈত্রের দাবদাহ উধাও, জেঁকে বসেছে পৌষের শ

12

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি কবির তালুকদার

13

মহিপুরে ভুয়া ডাক্তারের অশ্লীল ছবি ভাইরাল,স্থানীয়দের মাঝে তীব

14

বিদায়ী শিক্ষকের চেয়ে অতিথিরাই কি বেশি গুরুত্বপূর্ণ?

15

‎ষাটোর্ধ্ব অন্ধ বৃদ্ধও রক্ষা পাননি ইউপি সদস্য মিনারা বেগমের

16

দীর্ঘ বছর পর উন্মুক্ত হলো ইউসুফপুর গ্রামের বন্ধ রাস্তা, স্বস

17

মহিপুরে ১২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

18

কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা

19

ইনজেকশন দিয়ে অপহরণ, কুয়াকাটায় তরুণী উদ্ধার

20