আবদুল্লাহ মানিক
প্রকাশ : Mar 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় শুরু হয়েছে নলেজ প্রিমিয়াম লিগ, স্পন্সরে গোল্ডেন রিসোর্ট



নিজস্ব প্রতিবেদক, কুয়াকাটা:

পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত “নলেজ প্রিমিয়াম লিগ (KPL)”। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে কুয়াকাটার অন্যতম আধুনিক আবাসন প্রতিষ্ঠান গোল্ডেন রিসোর্ট কুয়াকাটা।

জানা গেছে, তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ধারায় পরিচালিত করতে এবং ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা তুলে আনতেই এই আয়োজন। ইতোমধ্যে বিভিন্ন দল অংশগ্রহণ করে টুর্নামেন্টকে জমজমাট করে তুলেছে। প্রতিদিনের খেলাগুলো দেখতে মাঠে ভিড় করছেন স্থানীয় দর্শকসহ পর্যটকরাও।
আয়োজক সূত্রে জানা যায়, নলেজ প্রিমিয়াম লিগে একাধিক দল অংশ নিচ্ছে এবং প্রতিযোগিতামূলক ম্যাচের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে। খেলোয়াড়দের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় পুরস্কার এবং সম্মাননা।

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান গোল্ডেন রিসোর্ট কুয়াকাটার পক্ষ থেকে জানানো হয়, কুয়াকাটাকে শুধু পর্যটন কেন্দ্র নয়, ক্রীড়া ও বিনোদনের একটি সমৃদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন। 

এদিকে স্থানীয়রা বলছেন, এ ধরনের আয়োজন তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কুয়াকাটার পর্যটন শিল্পেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, কুয়াকাটা সমুদ্র সৈকত দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে প্রতিবছর বিভিন্ন উৎসব ও ছুটিতে লাখো পর্যটকের আগমন ঘটে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাপাড়ায় রাবনাবাদ নদীর তীরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।

1

মহিপুরে ১২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

2

ঋতুচক্রের ওলটপালট, চৈত্রের দাবদাহ উধাও, জেঁকে বসেছে পৌষের শ

3

মহিপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশ

4

ডিজেল সংকটে ভুগছে কুয়াকাটার হোটেল ব্যবসা জেনারেটর সেবা ব্যা

5

শিক্ষা মন্ত্রীর পদত্যাগের বিষয়ে প্রশ্ন করলে কি বললেন তিনি?

6

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুয়াকাটা নেই কোন আয়োজন।

7

কলাপাড়ায় প্রেসক্লাব সভাপতির সফল অস্ত্রোপচার ও সুস্থতা কামনায়

8

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

9

মহিপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল

10

কুয়াকাটা সৈকতে অবৈধ বালু উত্তোলন, এক ব্যক্তির কারাদণ্ড

11

কলাপাড়ায় সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

12

ইনজেকশন দিয়ে অপহরণ, কুয়াকাটায় তরুণী উদ্ধার

13

মাত্র ৮ মাসে ৩০ পারা কুরআনের হাফেজ মুয়াজ, দোয়া ও মিলাদ মাহফি

14

মহিপুরে খাল বন্দোবস্ত ও বাঁধ নির্মাণের প্রতিবাদে কৃষকদের মান

15

বাসে জানালায় এসএস পাইপ কি নীরব ঘাতক? যেভাবে জানালাকে বানাচ্ছ

16

পটুয়াখালী-৪ আসনের জনগণের প্রত্যাশা মন্ত্রীসভায় পূর্ণ মন্ত্র

17

কলাপাড়ায় অবৈধ ফ্রুট পুডিং কারখানা শনাক্ত, মালিককে ১ বছরের কা

18

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

19

মহিপুরে ৬০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

20