কুয়াকাটা আপডেট
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহিপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল

মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পটুয়াখালীর মহিপুরে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মহিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব মহিপুর বাইতুন নাজাত কেন্দ্রীয় জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করছেন।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখছেন ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া-দীনিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মাওলানা মো. মুহিবুল্লাহ আল-মুঈন। এছাড়া বক্তব্য রাখছেন পাখিমারা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মো. আফলাতুন কায়সার নেছারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মহিপুর থানা শাখার সভাপতি আলহাজ্ব মো. আফজাল হোসেন। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মহিপুর ইউনিয়ন শাখার সভাপতি ও মহিপুর থানা তালিম ও তরিকত সম্পাদক আলহাজ্ব হাফেজ মো. মজিবুর রহমান।

মাহফিলে বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ এবং ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, আইম্মায়ে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহ মহিপুর ইউনিয়ন শাখার সার্বিক ব্যবস্থাপনায় মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

1

কলাপাড়ায় নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

2

আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা ক

3

মাত্র ৮ মাসে ৩০ পারা কুরআনের হাফেজ মুয়াজ, দোয়া ও মিলাদ মাহফি

4

মরণফাঁদে পরিণত হয়েছে কুয়াকাটা সৈকত: ভাঙা কংক্রিটে বাড়ছে দুর্

5

কলাপাড়ায় সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

6

বিদায়ী শিক্ষকের চেয়ে অতিথিরাই কি বেশি গুরুত্বপূর্ণ?

7

কলাপাড়া উপজেলায় শ্রেষ্ঠ প্যারেড পুরুষ্কার পেল কুয়াকাটা খানাব

8

মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে ঐক্যবদ্ধ নাগরিক সমাজ।

9

কলাপাড়ায় রাবনাবাদ নদীর তীরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।

10

জেলেদের চাল লুটের অভিযোগ, ৮০ কেজির জায়গায় মিলছে ৪৮ কেজি

11

মহিপুরে খাল বন্দোবস্ত ও বাঁধ নির্মাণের প্রতিবাদে কৃষকদের মান

12

কলাপাড়ায় অবৈধ ফ্রুট পুডিং কারখানা শনাক্ত, মালিককে ১ বছরের কা

13

মহিপুরে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ বনবিভাগ কর

14

মহিপুর-আলিপুরে জেলেদের মাঝে ন্যায্য মূল্যে ডিজেল বিতরণ, চাহি

15

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

16

মহিপুরে ভুয়া ডাক্তারের অশ্লীল ছবি ভাইরাল,স্থানীয়দের মাঝে তীব

17

মহিপুরে বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম

18

মহিপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত

19

কলাপাড়ায় ৬ হাজার ২০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ

20