কুয়াকাটা আপডেট
প্রকাশ : Sep 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহিপুরে জমিয়তে উলামায়ে ইসলামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৯ সেপ্টেম্বর জেলা প্রতিনিধি সম্মেলন সফল করতে নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণ

মুন্সী ইউসুফ, মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি:  
পটুয়াখালী জেলা প্রতিনিধি সম্মেলন সফল করার লক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মহিপুর থানা শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে মহিপুর থানা শাখার কার্যালয় হামিউসসুন্নাহ মাদ্রাসায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় পটুয়াখালী শিল্পকলা একাডেমি হলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সম্মেলনকে সামনে রেখে মহিপুর থানা শাখার নেতাকর্মীরা প্রস্তুতি সভার আয়োজন করেন।
সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে জেলা প্রতিনিধি সম্মেলনের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম এবং সম্মেলন সফলভাবে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

সভায় সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মহিপুর থানা শাখার সভাপতি ও পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মুফতী ওমর ফারুক শরীফ। সভা সঞ্চালনা করেন মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফোরকান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাইখুল হাদীস আল্লামা শেখ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কমিটির সহ-সভাপতি শাইখুল হাদীস আল্লামা আবুবকর, জেলা কমিটির মহাসচিব মাওলানা ওবাইদুল্লাহ ফারুক, মহিপুর থানা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুবকরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, একটি সফল সম্মেলন আয়োজনের জন্য পূর্ব থেকেই পরিকল্পিত ও সমন্বিতভাবে সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করা প্রয়োজন। জেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিনিধি ও নেতৃবৃন্দের অংশগ্রহণ নিশ্চিত করা, সম্মেলনস্থলে শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

নেতৃবৃন্দ আরও বলেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা প্রয়োজন। পারস্পরিক ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার মাধ্যমে জেলা প্রতিনিধি সম্মেলন সফল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এদিকে জেলা প্রতিনিধি সম্মেলনকে কেন্দ্র করে মহিপুর থানা শাখার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

সভা শেষে সম্মেলন বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং নির্ধারিত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিপুরে প্রবাসী পরিবারের জমি দখলের চেষ্টা, হামলা ও চাঁদাবাজি

1

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ নারী মাদক কারবারি ও সা

2

দীর্ঘ বছর পর উন্মুক্ত হলো ইউসুফপুর গ্রামের বন্ধ রাস্তা, স্বস

3

কলাপাড়ায় রাবনাবাদ নদীর তীরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।

4

কলাপাড়ায় ৬ হাজার ২০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ

5

মহিপুরে ডিজেল-মোবিল ব্যবসায়ী সমবায় সমিতির আনুষ্ঠানিক যাত্র

6

মহিপুরে দেড় কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী ইব্রাহিম ও তার স্ত্রী

7

মহিপুুরে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছ ভুক

8

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

9

মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাবে চলছে দেশে জ্বালানি সংকট,মাছ

10

পর্যটন নগরী কুয়াকাটায় অসহনীয় লোডশেডিং, গ্রাহকদের সাশ্রয়ী হও

11

রাতের আঁধারে কিশোর-কিশোরীর বাল্যবিয়ে, সাংবাদিকদের সাথে তথ্য

12

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

13

পটুয়াখালী-৪ আসনের জনগণের প্রত্যাশা মন্ত্রীসভায় পূর্ণ মন্ত্র

14

খুবি শিক্ষার্থীর মৃত্যুতে ক্ষোভ: আজ ক্লাস বর্জন ও ডিসি অফিস

15

কলাপাড়ায় নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

16

মহিপুরে উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে ক্বেরাত ও নাশিদ সন্ধ্যা অ

17

মহিপুরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

18

মহিপুরে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করলেন বৃদ্ধ

19

তীব্র তাপদাহে মহিপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি

20