কুয়াকাটা আপডেট
প্রকাশ : Jun 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ, মধ্যরাত থেকে শুরু জেলেদের সমুদ্রযাত্রা



সাইফুল ইসলাম, কলাপাড়া(পটুয়াখালী) :


দীর্ঘ ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে আবারও সাগরে মাছ ধরতে নামছেন পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলের হাজারো জেলে। ইলিশের নিরাপদ প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে জারি করা নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মহিপুর, আলীপুরসহ মৎস্যঘাটগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।


উপকূলজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দীর্ঘদিন ঘাটে নোঙর করে রাখা ট্রলারগুলো ধোয়ামোছা, রং করা ও মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। কেউ জাল সেলাই করছেন, কেউ ট্রলারে জ্বালানি ও প্রয়োজনীয় রসদ তুলছেন। দীর্ঘ অপেক্ষার পর সাগরে ফিরতে পেরে তাদের চোখেমুখে ফুটে উঠেছে আশার আলো।


তবে আশার পাশাপাশি রয়েছে কিছু শঙ্কাও। জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় তারা মাছ ধরা থেকে বিরত থাকলেও কিছু অসাধু চক্র অবৈধভাবে সাগরে ট্রলিং চালিয়ে জাটকা ও রেণুপোনা নিধন করেছে। এতে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন তারা। 

জেলেদের দাবি, নিষেধাজ্ঞা কার্যকরের পাশাপাশি অবৈধ মাছ শিকার বন্ধে প্রশাসনের নজরদারি আরও জোরদার করতে হবে।
মৎস্য আড়ৎ সমিতির সাবেক সভাপতি মোঃ ফজলু গাজী বলেন, দীর্ঘদিন পর জেলেরা আবার সাগরে যেতে মুখিয়ে আছেন। সবাই আশা করছেন, এবার জালে প্রচুর ইলিশ ধরা পড়বে।

স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারাও আশাবাদী। তাদের মতে, নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়িত হওয়ায় সাগরে ইলিশের বিচরণ ও উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলেরা সরকারি নির্দেশনা মেনে যে সহমর্মিতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তার সুফল তারা অবশ্যই পাবেন। সাগরের পরিবেশ এখন মাছের বংশবৃদ্ধির জন্য অনুকূল। আমরা আশা করছি, বিগত বছরগুলোর তুলনায় এবার জেলেদের জালে আরও বেশি ইলিশ ধরা পড়বে।

এখন উপকূলের জেলেদের অপেক্ষা শুধু রাত ১২টা বাজার। এরপরই শত শত ট্রলার পাড়ি জমাবে বঙ্গোপসাগরের গভীরে। নিরাপদ যাত্রা ও মাছের প্রাচুর্যে ভরা মৌসুমের প্রত্যাশায় প্রহর গুনছেন উপকূলের মৎস্যসংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটায় শুরু হয়েছে নলেজ প্রিমিয়াম লিগ, স্পন্সরে গোল্ডেন রি

1

কলাপাড়ায় রাবনাবাদ নদীর তীরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।

2

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

3

বাসে জানালায় এসএস পাইপ কি নীরব ঘাতক? যেভাবে জানালাকে বানাচ্ছ

4

নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী

5

রাতের আঁধারে কিশোর-কিশোরীর বাল্যবিয়ে, সাংবাদিকদের সাথে তথ্য

6

কুয়াকাটার লুকানো রত্ন ‘চর গঙ্গামতি’—উন্নয়ন হলেই বাড়বে পর্যট

7

মহিপুরে ভুয়া ডাক্তারের অশ্লীল ছবি ভাইরাল,স্থানীয়দের মাঝে তীব

8

‎মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশের উদ্যোগে মাসিক স্বাস্থ্যবিধি

9

মহিপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালি অ

10

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

11

মহিপুরে ২০ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার

12

মহিপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি জমি দখল

13

বিয়ের বাড়ি থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত

14

পর্যটন নগরী কুয়াকাটায় অসহনীয় লোডশেডিং, গ্রাহকদের সাশ্রয়ী হও

15

মহিপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত

16

ঈদের ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত, উৎসবের আমেজ উ

17

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

18

ইনজেকশন দিয়ে অপহরণ, কুয়াকাটায় তরুণী উদ্ধার

19

মহিপুরে ডিবির জালে দুই মাদক কারবারি, উদ্ধার ৫৬ পিস ইয়াবা।

20