নিজস্ব প্রতিবেদক:
দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদারের পদ স্থগিত করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
জেলা বিএনপির স্মারক নম্বর ZillaBNP/PTK/২৬-৬৯-এর ওই চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে হাফিজুর রহমান চুন্নু তালুকদারের কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিত করা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত ৭ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।