কুয়াকাটা আপডেট
প্রকাশ : May 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় আমচাষে সফল জাহাঙ্গীর মুসুল্লী ‎ ‎


‎নিজস্ব প্রতিনিধি:
‎পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটা-এ ৬ একর জমির ওপর ১৫০০ আমগাছের বাগান করে সফলতার মুখ দেখেছেন স্থানীয় আমচাষী জাহাঙ্গীর মুসুল্লী। ভিন্নধর্মী ও বিদেশি জাতের আম চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন তিনি।
‎তার বাগানে রয়েছে হাড়িভাঙ্গা, কিউজাই, ব্যানানা, মিয়াজাকি, রেড পালমার, ভেরিগেটেড, চাকাপাত, ফাংসু, চিয়াংমাই, হিমসাগরসহ প্রায় ৩৫ জাতের আম। দেশীয় জাতের পাশাপাশি বিদেশি বিভিন্ন জাতের আমও চাষ করছেন তিনি।
‎জাহাঙ্গীর মুসুল্লী জানান, ২০০৭ সালে পরীক্ষামূলকভাবে ২ একর জমিতে আম চাষ শুরু করেন। প্রথমদিকে ভালো ফলন ও লাভ হওয়ায় পরবর্তীতে বাণিজ্যিকভাবে বাগান সম্প্রসারণ করেন। বর্তমানে প্রায় ৭ একর জমিতে তার ১৫০০টিরও বেশি আমগাছ রয়েছে।
‎বাগানে কর্মরত নয়া মিয়া জানান, চলতি মৌসুমে প্রায় ১০ লাখ টাকার আম বিক্রির আশা করছেন তারা। তবে বাগান পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে বছরে প্রায় ৩ লাখ টাকা ব্যয় হয়। গত বছর ফলন কম হওয়ায় প্রায় ৭ লাখ টাকার আম বিক্রি হয়েছিল।
‎তিনি আরও বলেন, উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে আধুনিক পদ্ধতিতে আম চাষ করে সফলতা পেয়েছেন। 
‎এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকতা আরাফাত হোসেন বলেন,আমরা মনে করি পটুয়াখালী জেলা মানে ধান আর মূগ ডাল, তবে এ জেলা যে আমের স্বর্গরাজ্য হতে পারে এ ধারনা জাহাঙ্গীর মুসুল্লীর বাগান দেখে হয়েছে। আমাদের অফিস থেকে তাকে সর্বোচ্চ সহযোগীতা করা হবে।
‎তার বাগানের আম স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানেও বিক্রি করা হচ্ছে।  স্থানীয় কৃষকদের জন্যও তার এই বাগান এখন অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের বাড়ি থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত

1

মহিপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল

2

মহিপুরে জেলের জালে ধরা পড়ল প্রায় অর্ধশত রুপসা মাছ, বন্দরে চা

3

মহিপুরে হিলফুল ফুজুল যুব ও শান্তি সংঘের উদ্যোগে অসহায় পরিবার

4

কুয়াকাটায় বিশ্ব পরিবেশ দিবস পালন সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে অ

5

ইনজেকশন দিয়ে অপহরণ, কুয়াকাটায় তরুণী উদ্ধার

6

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ নারী মাদক কারবারি ও সা

7

মহিপুর ডিজেল-মবিল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পরিচিতি ও সাধা

8

“বাপের দোয়া–মায়ের দোয়া” নয়: সংসদে সালাহউদ্দিন আহমদ

9

‎মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশের উদ্যোগে মাসিক স্বাস্থ্যবিধি

10

মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাবে চলছে দেশে জ্বালানি সংকট,মাছ

11

কুয়াকাটা বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিপুল পরিমাণ বড় সা

12

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

13

ঋতুচক্রের ওলটপালট, চৈত্রের দাবদাহ উধাও, জেঁকে বসেছে পৌষের শ

14

কুয়াকাটায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

15

মহিপুরে উপজেলা ভিত্তিক ‘ম্যাথ মায়েস্ট্রো প্রতিযোগিতা-২০২৬’ অ

16

মহিপুর-আলিপুরে জেলেদের মাঝে ন্যায্য মূল্যে ডিজেল বিতরণ, চাহি

17

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ নারী মাদক কারবারি ও সা

18

জেলেদের সরকারি সহায়তার চাল না দিয়ে মারধরের হুমকির অভিযোগ ইউপ

19

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

20