কুয়াকাটা আপডেট
প্রকাশ : May 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহিপুরে বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

 (পটুয়াখালী) প্রতিনিধি:

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী মহিপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় মহিপুর থানা বিএনপির কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া মাহফিল এবং আলোচনা সভা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাড. শাহজাহান পারভেজ, যুগ্ন-সাধারন সম্পদক ইউসুফ হাওলাদার বাদল,মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি হাফেজ আঃ বারেক, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, থানা ওলামা দলের সভাপতি ক্বারী আজিজুর রহমান পাটোয়ারী,  থানা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্যাদা, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফরিদ খান, থানা শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্রসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মহিপুর সদর ইউনিয়ন বিনপির সাংগঠনিক সম্পাদক আয়ুব আকন ফিরোজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মহিপুর সদর ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওঃ শাহআলম মাতুব্বর। 

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বানও জানান বক্তারা।

পরে শহিদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। তাঁর শাহাদাতবার্ষিকী উপলক্ষে সারা দেশে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে ঐক্যবদ্ধ নাগরিক সমাজ।

1

মহিপুরে খাল বন্দোবস্ত ও বাঁধ নির্মাণের প্রতিবাদে কৃষকদের মান

2

কলাপাড়ায় সাংবাদিকের উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা।

3

মহিপুরে ডিবির জালে দুই মাদক কারবারি, উদ্ধার ৫৬ পিস ইয়াবা।

4

কলাপাড়ায় প্রেসক্লাব সভাপতির সফল অস্ত্রোপচার ও সুস্থতা কামনায়

5

‎পাকিস্তানের সাথে টেষ্ট জয়ের ছবি আঁকছে বাংলাদেশ

6

কলাপাড়ায় ৬ হাজার ২০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ

7

আবহাওয়ার প্রভাবে পটুয়াখালীর মহিপুর-আলিপুর মৎস্য বন্দরে ফিরেছ

8

উপকূলীয় নদ-নদীতে চিংড়ির রেনু নিধন অব্যাহত, হুমকিতে মৎস্যসম্প

9

ফেসবুক স্ট্যাটাসে রাজনীতি থেকে পদত্যাগ: মহিপুরে ছাত্র শিবির

10

৬নং মহিপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজে

11

ঋতুচক্রের ওলটপালট, চৈত্রের দাবদাহ উধাও, জেঁকে বসেছে পৌষের শ

12

কুয়াকাটা উপকূলে ভেসে এলো বিশাল মৃত তিমি: সংরক্ষণে মিলতে পার

13

ডিজেল সংকটে ভুগছে কুয়াকাটার হোটেল ব্যবসা জেনারেটর সেবা ব্যা

14

কুয়াকাটার লুকানো রত্ন ‘চর গঙ্গামতি’—উন্নয়ন হলেই বাড়বে পর্যট

15

মহিপুরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

16

কুয়াকাটায় ফিসনেট প্রকল্পের উদ্যোগে জীববৈচিত্র্য সংরক্ষণ কমিট

17

মহিপুরে ডিজেল-মোবিল ব্যবসায়ী সমবায় সমিতির আনুষ্ঠানিক যাত্র

18

কলাপাড়া উপজেলায় শ্রেষ্ঠ প্যারেড পুরুষ্কার পেল কুয়াকাটা খানাব

19

মহিপুুরে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছ ভুক

20