কুয়াকাটা আপডেট
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহিপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে জিডি, আইনগত ব্যবস্থা চাইলেন ভুক্তভোগী।।

মুন্সী ইউসুফ কুয়াকাটা প্রতিনিধি।।

পটুয়াখালীর মহিপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার ও মানহানিকর পোস্টের অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক ব্যক্তি। ভুক্তভোগী মোঃ সাইফুদ্দিন আল মামুন (৪২) বুধবার (৯ এপ্রিল ২০২৬) মহিপুর থানায় এ জিডি দায়ের করেন।


জিডি সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ১০টা ৫ মিনিটের দিকে তিনি তার ব্যবহৃত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেখতে পান। “খবর মহিপুর থানা” নামক একটি ফেসবুক আইডি থেকে প্রকাশিত ওই পোস্টে তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করা হয়। পোস্টটিতে উল্লেখ করা হয় যে, তিনি নাকি কুয়াকাটার একটি বারে বসে মদ্যপ অবস্থায় একজনকে মারধর করেছেন এবং তাকে দল থেকে বহিষ্কারের দাবি তোলা হয়েছে।


ভুক্তভোগীর দাবি, অজ্ঞাতনামা ব্যক্তি বা একটি চক্র পরিকল্পিতভাবে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। তিনি বিষয়টিকে সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।


এ ঘটনায় তিনি ভবিষ্যতে আইনগত পদক্ষেপ গ্রহণের স্বার্থে মহিপুর থানায় সাধারণ ডায়েরি করেন। জিডি নং- ৩৩৪, তারিখ- ০৯/০৪/২০২৬ এবং ট্র্যাকিং নম্বর- LNXOIU।


মোঃ সাইফুদ্দিন আল মামুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা যায়।


এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান জানান, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল

1

অঙ্কুরেই ঝড়ে গেল ফুলের মত শিশু রাকিব : বাবা-মায়ের স্বপ্ন অধর

2

কুয়াকাটায় ফিসনেট প্রকল্পের উদ্যোগে জীববৈচিত্র্য সংরক্ষণ কমিট

3

মাত্র ৮ মাসে ৩০ পারা কুরআনের হাফেজ মুয়াজ, দোয়া ও মিলাদ মাহফি

4

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

5

কলাপাড়ায় রাবনাবাদ নদীর তীরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।

6

‎মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশের উদ্যোগে মাসিক স্বাস্থ্যবিধি

7

কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা

8

কুয়াকাটায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

9

মহিপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

10

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

11

কুয়াকাটায় বিশ্ব পরিবেশ দিবস পালন সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে অ

12

কলাপাড়ায় অবৈধ ফ্রুট পুডিং কারখানা শনাক্ত, মালিককে ১ বছরের কা

13

মহিপুরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

14

জেলেদের সরকারি সহায়তার চাল না দিয়ে মারধরের হুমকির অভিযোগ ইউপ

15

মহিপুরে জেলের জালে ধরা পড়ল প্রায় অর্ধশত রুপসা মাছ, বন্দরে চা

16

কলাপাড়ায় অবৈধ ফ্রুট পুডিং কারখানা শনাক্ত, মালিককে ১ বছরের কা

17

মরণফাঁদে পরিণত হয়েছে কুয়াকাটা সৈকত: ভাঙা কংক্রিটে বাড়ছে দুর্

18

কুয়াকাটায় শুরু হয়েছে নলেজ প্রিমিয়াম লিগ, স্পন্সরে গোল্ডেন রি

19

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুয়াকাটা নেই কোন আয়োজন।

20