কুয়াকাটা আপডেট
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশের বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত


মহিপুর প্রতিনিধি:


 উপকূলীয় জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ আয়োজিত বিশেষ স্বাস্থ্য ক্যাম্প মহিপুরে অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহিপুরস্থ গুড নেইবার্স বাংলাদেশ কার্যালয়ে এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।


কলাপাড়া সিডিপির ম্যানেজার রাজিব বিশ্বাস-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও গুড নেইবার্স কলাপাড়া সিডিসির সভাপতি ইব্রাহিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবার্স কলাপাড়া সিডিসির সহ-সভাপতি এবং কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান রিপন।


এছাড়াও উপস্থিত ছিলেন গুড নেইবার্স কলাপাড়া সিডিপির সিনিয়র হেলথ অফিসার পঙ্কজ বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিডিপি প্রোগ্রাম) ঝর্না খাতুন, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট জেরি মিঠু ডি রোজারিসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।


স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. এস. বি. সোমা। এ সময় উপস্থিত ছিলেন গুড নেইবার্স কলাপাড়া সিডিপির আবাসিক মেডিকেল অফিসার ডা. শান্তা ইসলাম।


সভাপতির বক্তব্যে রাজিব বিশ্বাস বলেন, উপকূলীয় মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ বিশেষ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তিনি জানান, মাত্র ১৫০ টাকা চিকিৎসা ফিতে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে এবং ৪০ শতাংশ মূল্যছাড়ে ওষুধ বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।


এছাড়া কর্মসূচির অংশ হিসেবে সংস্থার ১০০টি উপকারভোগী পরিবারের মাঝে ৩০ শতাংশ মূল্যছাড়ে পুষ্টিকর খাদ্যসামগ্রী তেল, আটা, ডাল, বিস্কুট, চিনি প্রভৃতি বিতরণ করা হয়।


অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় এলাকার মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে এবং তাদের জীবনমান উন্নয়নে গুড নেইবার্স বাংলাদেশ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিপুরে ডিজেল-মোবিল ব্যবসায়ী সমবায় সমিতির আনুষ্ঠানিক যাত্র

1

অঙ্কুরেই ঝড়ে গেল ফুলের মত শিশু রাকিব : বাবা-মায়ের স্বপ্ন অধর

2

পুলিশের চাকরি ব্যবসার মতো’—ভাইরাল অডিও ঘিরে কলমাকান্দা থানার

3

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

4

মহিপুুরে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছ ভুক

5

জেলেদের চাল লুটের অভিযোগ, ৮০ কেজির জায়গায় মিলছে ৪৮ কেজি

6

খুবি শিক্ষার্থীর মৃত্যুতে ক্ষোভ: আজ ক্লাস বর্জন ও ডিসি অফিস

7

কুয়াকাটার লুকানো রত্ন ‘চর গঙ্গামতি’—উন্নয়ন হলেই বাড়বে পর্যট

8

প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ইউপি সদস্য মিনারা বেগম

9

মহিপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি জমি দখল

10

ডিজেল সংকটে ভুগছে কুয়াকাটার হোটেল ব্যবসা জেনারেটর সেবা ব্যা

11

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ, মধ্যরাত থেকে শুরু জেলেদের সমুদ্

12

মাত্র ৮ মাসে ৩০ পারা কুরআনের হাফেজ মুয়াজ, দোয়া ও মিলাদ মাহফি

13

মরণফাঁদে পরিণত হয়েছে কুয়াকাটা সৈকত: ভাঙা কংক্রিটে বাড়ছে দুর্

14

মহিপুরে ২০ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার

15

কলাপাড়ায় অবৈধ ফ্রুট পুডিং কারখানা শনাক্ত, মালিককে ১ বছরের কা

16

পটুয়াখালী-৪ আসনের জনগণের প্রত্যাশা মন্ত্রীসভায় পূর্ণ মন্ত্র

17

‎মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশের উদ্যোগে মাসিক স্বাস্থ্যবিধি

18

কুয়াকাটায় আমচাষে সফল জাহাঙ্গীর মুসুল্লী ‎ ‎

19

মহিপুরে দেড় কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী ইব্রাহিম ও তার স্ত্রী

20