কুয়াকাটা আপডেট
প্রকাশ : Jun 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহিপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত



সাইফুল ইসলাম সাগর মহিপুর প্রতিনিধি :
গ্রাম আদালত সম্পর্কে সাধারণ জনগণকে অবহিতকরণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর মহিপুরে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে বুধবার(৮জুন) বিকেল ৪টায় মহিপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মহিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের কলাপাড়া উপজেলা সমন্বয়কারী ইয়াসমিন, মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম খান, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান রিপন, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম, সমাজসেবক আনোয়ার হাওলাদার, আইয়ুব আলী ফিরোজ, তোফাজ্জল হোসেন সিপাহী, মাওঃ আঃ আজিজ, রুস্তুম হাওলাদার, সুলতান আহম্মেদ, মৌলভী মোঃ শাহ-আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।

আলোচনা সভায় গ্রাম আদালতের কার্যক্রম, বিচার প্রক্রিয়া এবং এর বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের কলাপাড়া উপজেলা সমন্বয়কারী ইয়াসমিন।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজী বলেন, গ্রামের সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিচার সংক্রান্ত বিভিন্ন সমস্যার দ্রুত ও সহজ সমাধানের জন্য স্থানীয় জনগণকে গ্রাম আদালতের শরণাপন্ন হওয়া উচিত।

আলোচনা সভা শেষে গ্রাম আদালত ও এর কার্যক্রম নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে ডকুমেন্টারি ও আলোচনার বিষয়বস্তুর ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ী ১০ জন অংশগ্রহণকারীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ ছাত্র-ছাত্রীও সমাজকল্যাণ সংস্থা

1

বিদায়ী শিক্ষকের চেয়ে অতিথিরাই কি বেশি গুরুত্বপূর্ণ?

2

আমতলীত সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে রাজমিস্ত্রীসহ দুই জনের ম

3

পটুয়াখালী-৪ আসনের জনগণের প্রত্যাশা মন্ত্রীসভায় পূর্ণ মন্ত্র

4

তীব্র তাপদাহে মহিপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি

5

মহিপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালি অ

6

কলাপাড়ায় অবৈধ ফ্রুট পুডিং কারখানা শনাক্ত, মালিককে ১ বছরের কা

7

কুয়াকাটার লুকানো রত্ন ‘চর গঙ্গামতি’—উন্নয়ন হলেই বাড়বে পর্যট

8

জেলেদের সরকারি সহায়তার চাল না দিয়ে মারধরের হুমকির অভিযোগ ইউপ

9

ঈদের ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত, উৎসবের আমেজ উ

10

কুয়াকাটায় বিশ্ব পরিবেশ দিবস পালন সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে অ

11

মহিপুরে ৬০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

12

আবহাওয়ার প্রভাবে পটুয়াখালীর মহিপুর-আলিপুর মৎস্য বন্দরে ফিরেছ

13

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি কবির তালুকদার

14

মহিপুরে প্রবাসী পরিবারের জমি দখলের চেষ্টা, হামলা ও চাঁদাবাজি

15

মহিপুরে ডিবির জালে দুই মাদক কারবারি, উদ্ধার ৫৬ পিস ইয়াবা।

16

‎ষাটোর্ধ্ব অন্ধ বৃদ্ধও রক্ষা পাননি ইউপি সদস্য মিনারা বেগমের

17

মহিপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি জমি দখল

18

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

19

কলাপাড়া উপজেলায় শ্রেষ্ঠ প্যারেড পুরুষ্কার পেল কুয়াকাটা খানাব

20