কুয়াকাটা আপডেট
প্রকাশ : Apr 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহিপুরে ভুয়া ডাক্তারের অশ্লীল ছবি ভাইরাল,স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ।


‎অভিযোগ রয়েছে, হারুন নিজেকে দীর্ঘদিন ধরে ডাক্তার পরিচয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। একাধিক বিয়ে এবং বিভিন্ন নারীর সাথে তার আপত্তিকর সম্পর্কের বিষয়টিও সামনে এসেছে বলে দাবি করছেন স্থানীয়রা। ভাইরাল হওয়া ছবিগুলো নিয়ে এলাকায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
‎এর আগেও এমবিবিএস বা বিডিএস ডিগ্রী না করে নামের আগে ডাক্তার ও চোখের চিকিৎসা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
‎স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, আমরা আগে থেকেই সন্দেহ করতাম। সে ডাক্তার না হয়েও মানুষকে ভুল বুঝিয়ে চিকিৎসা দিতো। এখন এসব ঘটনা সামনে আসায় আমরা হতবাক।
‎আরেক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে জানান, তার কাছে চিকিৎসা নিয়ে আমরা প্রতারিত হয়েছি। টাকা নিয়েছে, কিন্তু কোনো সঠিক চিকিৎসা দেয়নি। এখন তার আসল চেহারা বের হয়ে আসছে।
‎ হারুন এর আগেও ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ার অপরাধে কারাভোগ করেছেন। তবে জেল থেকে বের হয়ে আবারও একই কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
‎এছাড়াও তার ভাইয়ের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠেছে। তিনিও ডাক্তার না হয়ে মহিপুরে চোখের ও কলাপাড়ায় দাতের চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে মহিপুর ও কলাপাড়া  এলাকায় সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
‎এ বিষয়ে পটুয়াখালী জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খালেদুর রহমান মিয়া বলেন, আমরা তার বিষয়ে খোঁজখবর নিচ্ছি। খুব শীঘ্রই মোবাইল কোর্ট পরিচালনা করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী, যাতে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা আর না ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

1

মহিপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত

2

আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা ক

3

কুয়াকাটা সমুদ্র সৈকতে সমুদ্রস্নানে অংশ নিয়েছেন হাজারো সনাতন

4

মহিপুরে ৬০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

5

কুয়াকাটা সৈকতে অবৈধ বালু উত্তোলন, এক ব্যক্তির কারাদণ্ড

6

তীব্র তাপদাহে মহিপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি

7

আমতলীত সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে রাজমিস্ত্রীসহ দুই জনের ম

8

মহিপুরে বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম

9

কলাপাড়ায় রাবনাবাদ নদীর তীরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।

10

মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশের বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ

11

“বাপের দোয়া–মায়ের দোয়া” নয়: সংসদে সালাহউদ্দিন আহমদ

12

কলাপাড়ায় প্রেসক্লাব সভাপতির সফল অস্ত্রোপচার ও সুস্থতা কামনায়

13

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুয়াকাটা নেই কোন আয়োজন।

14

মহিপুরে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করলেন বৃদ্ধ

15

পটুয়াখালী-৪ আসনের জনগণের প্রত্যাশা মন্ত্রীসভায় পূর্ণ মন্ত্র

16

বাসে জানালায় এসএস পাইপ কি নীরব ঘাতক? যেভাবে জানালাকে বানাচ্ছ

17

মাত্র ৮ মাসে ৩০ পারা কুরআনের হাফেজ মুয়াজ, দোয়া ও মিলাদ মাহফি

18

মহিপুরে ডিবির জালে দুই মাদক কারবারি, উদ্ধার ৫৬ পিস ইয়াবা।

19

ঋতুচক্রের ওলটপালট, চৈত্রের দাবদাহ উধাও, জেঁকে বসেছে পৌষের শ

20