কুয়াকাটা আপডেট
প্রকাশ : May 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় অবৈধ ফ্রুট পুডিং কারখানা শনাক্ত, মালিককে ১ বছরের কারাদণ্ড




কলাপাড়ায় অবৈধভাবে পরিচালিত একটি ফ্রুট পুডিং ও জেলি তৈরির কারখানা শনাক্ত করে অভিযান চালিয়েছে প্রশাসন। এ ঘটনায় কারখানার অভিযুক্ত ব্যক্তি মোকসেদুল আলম কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা যায়, উপজেলার চিংগড়িয়া এলাকার শেষ প্রান্তে টিয়াখালী ইউনিয়নের মর্তুজা কালভার্ট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি অবৈধ ফ্রুট পুডিং ও জেলি কারখানার সন্ধান পাওয়া যায়।

অভিযানকালে দেখা যায়, কারখানাটিতে ফ্রুট পুডিংসহ প্রায় সাত ধরনের খাদ্যপণ্য অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করা হচ্ছিল। এছাড়া প্রতিষ্ঠানটির কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স না থাকায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। তিনি অভিযুক্তকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযান শেষে কারখানার উৎপাদিত খাদ্যপণ্য ও বিভিন্ন মালামাল জব্দ করে ধ্বংস করা হয়। পরে অভিযুক্তকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসময় অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক ও ফুড ইন্সপেক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী-৪ আসনের জনগণের প্রত্যাশা মন্ত্রীসভায় পূর্ণ মন্ত্র

1

মহিপুরে ভুয়া ডাক্তারের অশ্লীল ছবি ভাইরাল,স্থানীয়দের মাঝে তীব

2

খুবি শিক্ষার্থীর মৃত্যুতে ক্ষোভ: আজ ক্লাস বর্জন ও ডিসি অফিস

3

মহিপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালি অ

4

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

5

মহিপুরে ১২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

6

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ, মধ্যরাত থেকে শুরু জেলেদের সমুদ্

7

মহিপুর ডিজেল-মবিল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পরিচিতি ও সাধা

8

মাত্র ৮ মাসে ৩০ পারা কুরআনের হাফেজ মুয়াজ, দোয়া ও মিলাদ মাহফি

9

ইনজেকশন দিয়ে অপহরণ, কুয়াকাটায় তরুণী উদ্ধার

10

মহিপুর-আলিপুরে জেলেদের মাঝে ন্যায্য মূল্যে ডিজেল বিতরণ, চাহি

11

জেলেদের চাল লুটের অভিযোগ, ৮০ কেজির জায়গায় মিলছে ৪৮ কেজি

12

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুয়াকাটা নেই কোন আয়োজন।

13

৬নং মহিপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজে

14

ঈদের ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত, উৎসবের আমেজ উ

15

কলাপাড়ায় রাবনাবাদ নদীর তীরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।

16

কুয়াকাটায় অভিভাবকহীন রাখাইন কালচারাল একাডেমি

17

মহিপুরে বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম

18

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

19

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

20