কুয়াকাটা আপডেট
প্রকাশ : Apr 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহিপুরে ১২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সাইফুল ইসলাম সাগর, নিজস্ব প্রতিবেদক :

পটুয়াখালীর মহিপুর থানাধীন ৬নং মহিপুর ইউনিয়নের পুরান মহিপুর এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) ভোররাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে হাজিপুর টোল প্লাজার উত্তর পাশে আব্দুল সালামের চায়ের দোকানের সামনে রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রফিক হাওলাদার (৪২) ও মোঃ কুদ্দুস হাওলাদার (৩৫), উভয়ের পিতা মৃত হাসেম হাওলাদার, গ্রাম বিপিনপুর ৪নং ওয়ার্ড। এছাড়া শাহ আলম (২০) ও মোসাঃ শারমিন বেগম (১৯), উভয়ের পিতা মৃত আলম গাজী, গ্রাম নওয়াপাড়া, ইউনিয়ন লালুয়া, থানা কলাপাড়া।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুদ খান, এসআই সামসুল ইসলাম, এসআই সজল সাহা এবং এএসআই তারিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের কাছ থেকে আনুমানিক ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত রফিক হাওলাদারের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে পূর্বে আরও ৭টি মামলা রয়েছে।

এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাব্বত খান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ১৯(খ) ধারায় মামলা রুজু করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। এবং মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলেদের সরকারি সহায়তার চাল না দিয়ে মারধরের হুমকির অভিযোগ ইউপ

1

মহিপুরে বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম

2

মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশের বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ

3

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি কবির তালুকদার

4

মহিপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি জমি দখল

5

কলাপাড়া উপজেলায় শ্রেষ্ঠ প্যারেড পুরুষ্কার পেল কুয়াকাটা খানাব

6

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

7

কুয়াকাটা উপকূলে ভেসে এলো বিশাল মৃত তিমি: সংরক্ষণে মিলতে পার

8

মহিপুরে ৬০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

9

কলাপাড়ায় সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

10

মহিপুরে প্রবাসী পরিবারের জমি দখলের চেষ্টা, হামলা ও চাঁদাবাজি

11

মহিপুরে দেড় কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী ইব্রাহিম ও তার স্ত্রী

12

বাসে জানালায় এসএস পাইপ কি নীরব ঘাতক? যেভাবে জানালাকে বানাচ্ছ

13

মহিপুরে খাল বন্দোবস্ত ও বাঁধ নির্মাণের প্রতিবাদে কৃষকদের মান

14

ইনজেকশন দিয়ে অপহরণ, কুয়াকাটায় তরুণী উদ্ধার

15

মহিপুর ডিজেল-মবিল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পরিচিতি ও সাধা

16

রাতের আঁধারে কিশোর-কিশোরীর বাল্যবিয়ে, সাংবাদিকদের সাথে তথ্য

17

কুয়াকাটার লুকানো রত্ন ‘চর গঙ্গামতি’—উন্নয়ন হলেই বাড়বে পর্যট

18

মহিপুরে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

19

‎মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশের উদ্যোগে মাসিক স্বাস্থ্যবিধি

20