কুয়াকাটা আপডেট
প্রকাশ : Apr 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

পর্যটন নগরী কুয়াকাটায় অসহনীয় লোডশেডিং, গ্রাহকদের সাশ্রয়ী হওয়ার আহ্বান



রিপন সাব্বির, কুয়াকাটা (পটুয়াখালী)।

সারা দেশে চলমান বিদ্যুৎ সংকটের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা ও সংলগ্ন এলাকাগুলোতে লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সৃষ্ট এই পরিস্থিতিতে গ্রাহকদের ধৈর্য ধারণ এবং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে পটুয়াখালীর কুয়াকাটা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোস্তফা আমিনুর রাশেদ এক জরুরি বার্তার মাধ্যমে বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা ও গ্রাহকদের সহযোগিতা কামনা করেন।

জরুরি বার্তায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ব্যবস্থাপনা একটি জাতীয় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। চাহিদার তুলনায় উৎপাদনের ঘাটতি থাকায় বিভিন্ন এলাকায় অনিচ্ছাকৃতভাবে ঘন ঘন লোডশেডিং করতে হচ্ছে। এই সমস্যার স্থায়ী সমাধান কিছুটা সময়সাপেক্ষ হওয়ায় সাময়িকভাবে গ্রাহকদের এই ভোগান্তি পোহাতে হচ্ছে।

কুয়াকাটা পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সাধারণ গ্রাহকদের প্রতি বর্তমান জাতীয় সংকটকালে বিদ্যুৎ বিভ্রাটের সময় ধৈর্য ধারণ করে কর্তৃপক্ষকে সহযোগিতা ও বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছে।

কুয়াকাটা জোনাল অফিসের ডিজিএম মোস্তফা আমিনুর রাশেদ বলেন, ‘এক ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করা মানে এক ইউনিট বিদ্যুৎ উৎপাদনের সমান। এই ক্রান্তিকালে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টাই পরিস্থিতি উত্তরণে সহায়ক হবে। সবার সহযোগিতায় আমরা এই জাতীয় দুর্যোগ কাটিয়ে উঠতে পারব বলে আশা রাখি।’

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গ্রাহকদের আন্তরিক সহযোগিতা ও সহমর্মিতা কামনা করেছেন। একইসঙ্গে এই সংকটময় মুহূর্তে সকলকে ইতিবাচক ও সহযোগিতামূলক মনোভাব বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি কবির তালুকদার

1

কলাপাড়ায় অবৈধ ফ্রুট পুডিং কারখানা শনাক্ত, মালিককে ১ বছরের কা

2

মহিপুরে ১২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

3

মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাবে চলছে দেশে জ্বালানি সংকট,মাছ

4

কুয়াকাটায় বিশ্ব পরিবেশ দিবস পালন সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে অ

5

আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা ক

6

ফেসবুক স্ট্যাটাসে রাজনীতি থেকে পদত্যাগ: মহিপুরে ছাত্র শিবির

7

কুয়াকাটায় আমচাষে সফল জাহাঙ্গীর মুসুল্লী ‎ ‎

8

মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশের বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ

9

মহিপুর-আলিপুরে জেলেদের মাঝে ন্যায্য মূল্যে ডিজেল বিতরণ, চাহি

10

মরণফাঁদে পরিণত হয়েছে কুয়াকাটা সৈকত: ভাঙা কংক্রিটে বাড়ছে দুর্

11

মহিপুরে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করলেন বৃদ্ধ

12

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

13

বিদায়ী শিক্ষকের চেয়ে অতিথিরাই কি বেশি গুরুত্বপূর্ণ?

14

কুয়াকাটায় ফিসনেট প্রকল্পের উদ্যোগে জীববৈচিত্র্য সংরক্ষণ কমিট

15

ডিজেল সংকটে ভুগছে কুয়াকাটার হোটেল ব্যবসা জেনারেটর সেবা ব্যা

16

কলাপাড়ায় নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

17

কলাপাড়ায় সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

18

মহিপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল

19

কুয়াকাটার লুকানো রত্ন ‘চর গঙ্গামতি’—উন্নয়ন হলেই বাড়বে পর্যট

20