কুয়াকাটা আপডেট
প্রকাশ : Jun 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহিপুরে উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে ক্বেরাত ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত


মহিপুর প্রতিনিধি :
পটুয়াখালীর মহিপুরে ইসলামী সংস্কৃতি বিকাশ ও যুবসমাজকে সুস্থ সাংস্কৃতিক ধারার প্রতি উদ্বুদ্ধ করতে উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে ক্বেরাত ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় মহিপুর বাইতুন নাজাত কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত এ আয়োজনের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উম্মাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি সাকিব আরাবি, কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির সাধারণ-সম্পাদক আবদুল্লাহ মানিক, ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম সাগর, মানবিক সমাজসেবা সংগঠনের উদ্যোক্তা রিপন সাব্বিরসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে দেশের জনপ্রিয় নাশিদ শিল্পীরা ইসলামী সংগীত ও নাশিদ পরিবেশন করেন। তাঁদের মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।
উম্মাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি সাকিব আরাবি বলেন, সমাজে ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠা এবং যুবসমাজকে আধুনিক অপসংস্কৃতির প্রভাব থেকে ফিরিয়ে এনে সুস্থ ও ইসলামী সাংস্কৃতিক চর্চার প্রতি আকৃষ্ট করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

এদিকে স্থানীয় বাসিন্দারা এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে আয়োজকদের প্রশংসা করেন। তাঁদের মতে, এসব আয়োজন যুবসমাজকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ চর্চায় উৎসাহিত করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবিএম মোশাররফ হোসেনের হাত থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার নিল কুয

1

মহিপুরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

2

মহিপুরে ভুয়া ডাক্তারের অশ্লীল ছবি ভাইরাল,স্থানীয়দের মাঝে তীব

3

কুয়াকাটায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

4

অঙ্কুরেই ঝড়ে গেল ফুলের মত শিশু রাকিব : বাবা-মায়ের স্বপ্ন অধর

5

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

6

ইনজেকশন দিয়ে অপহরণ, কুয়াকাটায় তরুণী উদ্ধার

7

পর্যটন নগরী কুয়াকাটায় অসহনীয় লোডশেডিং, গ্রাহকদের সাশ্রয়ী হও

8

ঋতুচক্রের ওলটপালট, চৈত্রের দাবদাহ উধাও, জেঁকে বসেছে পৌষের শ

9

মহিপুরে ডিবির জালে দুই মাদক কারবারি, উদ্ধার ৫৬ পিস ইয়াবা।

10

বিদায়ী শিক্ষকের চেয়ে অতিথিরাই কি বেশি গুরুত্বপূর্ণ?

11

কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ ছাত্র-ছাত্রীও সমাজকল্যাণ সংস্থা

12

আবহাওয়ার প্রভাবে পটুয়াখালীর মহিপুর-আলিপুর মৎস্য বন্দরে ফিরেছ

13

দীর্ঘ বছর পর উন্মুক্ত হলো ইউসুফপুর গ্রামের বন্ধ রাস্তা, স্বস

14

কুয়াকাটা উপকূলে ভেসে এলো বিশাল মৃত তিমি: সংরক্ষণে মিলতে পার

15

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

16

মহিপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত

17

কুয়াকাটায় আমচাষে সফল জাহাঙ্গীর মুসুল্লী ‎ ‎

18

‎ষাটোর্ধ্ব অন্ধ বৃদ্ধও রক্ষা পাননি ইউপি সদস্য মিনারা বেগমের

19

কলাপাড়ায় নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

20