কুয়াকাটা আপডেট
প্রকাশ : May 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় রাবনাবাদ নদীর তীরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।



রিপন সাব্বির :কলাপাড়া প্রতিনিধি। 

পটুয়াখালীর কলাপাড়ায় নদীর তীর থেকে আনুমানিক ২৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ রবিবার (১৭ মে) বিকেল চারটার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া গ্রামে রাবনাবাদ নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
​
​স্থানীয় বাসিন্দারা রাবনাবাদ নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেয়। উদ্ধারকালে দেখা যায়, মৃত নারীর শরীর খালি ছিল এবং পরনে একটি লাল রঙের সালোয়ার ছিল। তবে মরদেহটি নদী থেকে ভেসে এসেছে নাকি অন্য কোনো কারণে সেখানে এসেছে, সে বিষয়ে স্থানীয়রা নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।
​
​খবর পেয়ে পায়রা বন্দর নৌ-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক অবস্থায় ওই নারীর নাম-পরিচয় বা মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হয়নি।
​পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন জানান
​"ঘটনাস্থলে নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছেন। পিবিআই (PBI) এবং সিআইডি (CID) টিম এসে প্রাথমিক তদন্ত সম্পন্ন করার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।"
​ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পরই ওই নারীর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে আশা করছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমানের পদ স্থগিত

1

মহিপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

2

মহিপুরে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করলেন বৃদ্ধ

3

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

4

মহিপুরে হিলফুল ফুজুল যুব ও শান্তি সংঘের উদ্যোগে অসহায় পরিবার

5

কুয়াকাটায় জমি নিয়ে বিরোধ: সালিশের নামে বিএনপি নেতার নোটিশ নি

6

ইনজেকশন দিয়ে অপহরণ, কুয়াকাটায় তরুণী উদ্ধার

7

কলাপাড়ায় রাবনাবাদ নদীর তীরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।

8

কুয়াকাটার লুকানো রত্ন ‘চর গঙ্গামতি’—উন্নয়ন হলেই বাড়বে পর্যট

9

কলাপাড়ায় নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

10

কুয়াকাটা মহিলা দলের নেত্রীর বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ; কারণ

11

ঋতুচক্রের ওলটপালট, চৈত্রের দাবদাহ উধাও, জেঁকে বসেছে পৌষের শ

12

ঈদের ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত, উৎসবের আমেজ উ

13

মাত্র ৮ মাসে ৩০ পারা কুরআনের হাফেজ মুয়াজ, দোয়া ও মিলাদ মাহফি

14

মহিপুরে ডিবির জালে দুই মাদক কারবারি, উদ্ধার ৫৬ পিস ইয়াবা।

15

মহিপুর ডিজেল-মবিল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পরিচিতি ও সাধা

16

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

17

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

18

মহিপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত

19

কুয়াকাটায় আমচাষে সফল জাহাঙ্গীর মুসুল্লী ‎ ‎

20