আবদুল্লাহ মানিক
প্রকাশ : Apr 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুবি শিক্ষার্থীর মৃত্যুতে ক্ষোভ: আজ ক্লাস বর্জন ও ডিসি অফিস ঘেরাও



 বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মৌমিতা হালদারের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে শোক ও ক্ষোভ বিরাজ করছে। গত ৩০ মার্চ খুলনা জেলা পরিষদের সামনে এক সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।

ঘটনার পর কয়েক দিন অতিবাহিত হলেও দোষী যানবাহন সনাক্তকরণ ও জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় শিক্ষার্থীরা প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। শিক্ষার্থীরা জানান, তারা প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা “জাস্টিস ফর মৌমিতা” ব্যানারে আন্দোলন শুরু করেছে। প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদ এবং নিরাপদ সড়কের দাবিতে আজ ২ এপ্রিল (বৃহস্পতিবার) বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কর্মসূচিগুলো হলো—
ক্লাস ও পরীক্ষা বর্জন: আজ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষায় অংশ নিচ্ছেন না।
হাদি চত্বরে জমায়েত: সকাল ১১টায় হাদি চত্বরে শিক্ষার্থীদের সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
ডিসি অফিস ঘেরাও: সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে।
এর আগে শিক্ষার্থীরা মৌমিতা হালদারের মৃত্যুর বিচারের দাবিতে মানববন্ধনও করেছেন। তাদের দাবির মধ্যে রয়েছে—দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা, খুলনার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করা, গতিরোধক স্থাপন ও ট্রাফিক পুলিশের উপস্থিতি বৃদ্ধি, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর আইনি পদক্ষেপ গ্রহণ।

শিক্ষার্থীরা তাদের বিবৃতিতে বলেন, একজন শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুর পরও প্রশাসনের ন্যূনতম পদক্ষেপ না নেওয়া অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন। তারা হুঁশিয়ারি দিয়ে জানান, দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ সড়কের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত ‘জাস্টিস ফর মৌমিতা’ আন্দোলন অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাপাড়ায় অবৈধ ফ্রুট পুডিং কারখানা শনাক্ত, মালিককে ১ বছরের কা

1

কুয়াকাটায় অভিভাবকহীন রাখাইন কালচারাল একাডেমি

2

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ নারী মাদক কারবারি ও সা

3

মহিপুরে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করলেন বৃদ্ধ

4

মহিপুরে বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম

5

কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ ছাত্র-ছাত্রীও সমাজকল্যাণ সংস্থা

6

মহিপুরে উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে ক্বেরাত ও নাশিদ সন্ধ্যা অ

7

মহিপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত

8

ফেসবুক স্ট্যাটাসে রাজনীতি থেকে পদত্যাগ: মহিপুরে ছাত্র শিবির

9

ঈদের ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত, উৎসবের আমেজ উ

10

এবিএম মোশাররফ হোসেনের হাত থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার নিল কুয

11

মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে ঐক্যবদ্ধ নাগরিক সমাজ।

12

অঙ্কুরেই ঝড়ে গেল ফুলের মত শিশু রাকিব : বাবা-মায়ের স্বপ্ন অধর

13

মহিপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি জমি দখল

14

কলাপাড়ায় রাবনাবাদ নদীর তীরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।

15

কলাপাড়া উপজেলায় শ্রেষ্ঠ প্যারেড পুরুষ্কার পেল কুয়াকাটা খানাব

16

কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা

17

কুয়াকাটা সৈকতে অবৈধ বালু উত্তোলন, এক ব্যক্তির কারাদণ্ড

18

কলাপাড়ায় সাংবাদিকের উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা।

19

মহিপুরে খাল বন্দোবস্ত ও বাঁধ নির্মাণের প্রতিবাদে কৃষকদের মান

20