কুয়াকাটা আপডেট
প্রকাশ : Jun 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে ঐক্যবদ্ধ নাগরিক সমাজ।



রিপন সাব্বির,কলাপাড়া পটুয়াখালী। 

পটুয়াখালীর ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় মহিপুরকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরের দীর্ঘদিনের দাবিকে আরও বেগবান করতে এক নাগরিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) আসরের নামাজের পর মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই জনগুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।
​সভায় মহিপুর অঞ্চলের চারটি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে মহিপুরকে উপজেলায় উন্নীত করার যৌক্তিকতা তুলে ধরা হয়।

এ সময় ​সভায় উপস্থিত ছিলেন স্থানীয় চারটি ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মহিপুর অত্র অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, মৎস্য আহরণ ও পর্যটন শিল্পের এক বিশাল কেন্দ্রবিন্দু। ভৌগোলিক দূরত্ব এবং প্রশাসনিক জটিলতার কারণে সাধারণ মানুষ সরকারি সেবা থেকে অনেকাংশে বঞ্চিত হচ্ছে। মহিপুরকে উপজেলায় রূপান্তর করা হলে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি প্রশাসনিক সেবার গতি আরও ত্বরান্বিত হবে।

​সভায় বক্তারা একযোগে দাবি জানান যে, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন পূরণে মহিপুরকে উপজেলা হিসেবে ঘোষণা করা এখন সময়ের দাবি। তারা এই দাবি বাস্তবায়নে সরকারের উচ্চপর্যায়ে জোরালো আবেদন জানানোর ব্যাপারে ঐক্যমত পোষণ করেন।
​অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে মহিপুরের সার্বিক উন্নয়নের স্বার্থে এবং প্রশাসনিক সেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে মহিপুর উপজেলা বাস্তবায়ন কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। নাগরিকবৃন্দের সরব অংশগ্রহণে সভাটি একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

উল্লেখ যে, গত ২২ জানুয়ারি মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য জনাব এবিএম মোশাররফ হোসেন মহিপুর থানাকে উপজেলায় রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির প্রতি অটল থেকে, জনগণের বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর গত ১৫ মার্চ জাতীয় সংসদ অধিবেশনে তিনি মাননীয় স্পিকারের নিকট মহিপুরকে উপজেলা হিসেবে ঘোষণার দাবিটি অত্যন্ত জোরালোভাবে উপস্থাপন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরণফাঁদে পরিণত হয়েছে কুয়াকাটা সৈকত: ভাঙা কংক্রিটে বাড়ছে দুর্

1

কলাপাড়ায় প্রেসক্লাব সভাপতির সফল অস্ত্রোপচার ও সুস্থতা কামনায়

2

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

3

মহিপুরে প্রবাসী পরিবারের জমি দখলের চেষ্টা, হামলা ও চাঁদাবাজি

4

আবহাওয়ার প্রভাবে পটুয়াখালীর মহিপুর-আলিপুর মৎস্য বন্দরে ফিরেছ

5

‎পাকিস্তানের সাথে টেষ্ট জয়ের ছবি আঁকছে বাংলাদেশ

6

মহিপুরে জমিয়তে উলামায়ে ইসলামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

7

ডিজেল সংকটে ভুগছে কুয়াকাটার হোটেল ব্যবসা জেনারেটর সেবা ব্যা

8

শিক্ষা মন্ত্রীর পদত্যাগের বিষয়ে প্রশ্ন করলে কি বললেন তিনি?

9

কলাপাড়ায় সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

10

মহিপুরে ১২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

11

কুয়াকাটায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

12

মহিপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে জিডি, আইনগত ব্যবস্থা চাইল

13

মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাবে চলছে দেশে জ্বালানি সংকট,মাছ

14

ইনজেকশন দিয়ে অপহরণ, কুয়াকাটায় তরুণী উদ্ধার

15

মহিপুরে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

16

কুয়াকাটা সমুদ্র সৈকতে সমুদ্রস্নানে অংশ নিয়েছেন হাজারো সনাতন

17

মহিপুরে খাল বন্দোবস্ত ও বাঁধ নির্মাণের প্রতিবাদে কৃষকদের মান

18

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুয়াকাটা নেই কোন আয়োজন।

19

কুয়াকাটা বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিপুল পরিমাণ বড় সা

20