কুয়াকাটা আপডেট
প্রকাশ : May 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিয়ের বাড়ি থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩



পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে তাজুল ইসলাম নামের এক কিশোরকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। ১৬ বছর বয়সী নিহত তাজুল ছিল ২০২৬ সালের একজন এসএসসি পরীক্ষার্থী এবং মাছুয়াখালী গ্রামের ফারুক হাওলাদারের ছেলে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে ঘটে এই নৃশংস ঘটনা।
বিয়ের বাড়ি থেকে তাজুলকে ডেকে পাশের বিলে নিয়ে যায় স্থানীয় কিশোর গ্যাংয়ের তিন সদস্য— রিয়াদ (১৭), সজীব খান(১৭) ও হৃদয় মোল্লা (১৮)। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তাজুলকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা।
কিন্তু শেষ রক্ষা হয়নি; গভীর রাতে গায়ে রক্তের দাগ দেখে এলাকাবাসী ধাওয়া করে ওই তিন ঘাতককে হাতেনাতে আটকে ফেলে। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
এদিকে গুরুতর আহত তাজুলকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার উপপরিদর্শক মো: হামিদুল হক জানান, পূর্ব বিরোধ বা আধিপত্য বিস্তারের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। আটককৃত তিনজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ ও মামলার প্রস্তুতি চলছে।

একটি উৎসবের রাতে এভাবে একটি তাজা প্রাণ ঝরে যাওয়ায় পুরো এলাকায় এখন ক্ষোভ আর শোকের ছায়া।
এলাকাবাসীর একটাই দাবি— এই কিশোর গ্যাংয়ের খুনিদের যেন দ্রুততম সময়ে সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুয়াকাটা নেই কোন আয়োজন।

1

মহিপুুরে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছ ভুক

2

ঋতুচক্রের ওলটপালট, চৈত্রের দাবদাহ উধাও, জেঁকে বসেছে পৌষের শ

3

মহিপুরে খাল বন্দোবস্ত ও বাঁধ নির্মাণের প্রতিবাদে কৃষকদের মান

4

মরণফাঁদে পরিণত হয়েছে কুয়াকাটা সৈকত: ভাঙা কংক্রিটে বাড়ছে দুর্

5

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

6

জেলেদের সরকারি সহায়তার চাল না দিয়ে মারধরের হুমকির অভিযোগ ইউপ

7

মহিপুরে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ বনবিভাগ কর

8

মহিপুরে প্রবাসী পরিবারের জমি দখলের চেষ্টা, হামলা ও চাঁদাবাজি

9

মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাবে চলছে দেশে জ্বালানি সংকট,মাছ

10

আমতলীত সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে রাজমিস্ত্রীসহ দুই জনের ম

11

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ নারী মাদক কারবারি ও সা

12

৬নং মহিপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজে

13

মহিপুরে জমিয়তে উলামায়ে ইসলামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

14

কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা

15

মহিপুরে ৬০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

16

মহিপুরে ভুয়া ডাক্তারের অশ্লীল ছবি ভাইরাল,স্থানীয়দের মাঝে তীব

17

মহিপুরে উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে ক্বেরাত ও নাশিদ সন্ধ্যা অ

18

ঈদের ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত, উৎসবের আমেজ উ

19

কুয়াকাটা সমুদ্র সৈকতে সমুদ্রস্নানে অংশ নিয়েছেন হাজারো সনাতন

20