কুয়াকাটা আপডেট
প্রকাশ : Apr 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ ছাত্র-ছাত্রীও সমাজকল্যাণ সংস্থার সদস্য ফরম বিতরণ



মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া পটুয়াখালী 

কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে ‘কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজ ছাত্র-ছাত্রীও সমাজকল্যাণ সংস্থা’ সংগঠনের সদস্য ফরম বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে ডিগ্রি এবং ইন্টারমিডিয়েট প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মাঝে এই সদস্য ফরম বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোহাগ আহমেদ এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোসাঃ জান্নাতি আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মোসাঃ মারওয়া এবং সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্য সুজন, আঁখি, রেজাউল, জিহাদ, রাহাত ও অনেকসহ আরও অনেকে।

সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোহাগ আহমেদ বলেন, "আমাদের মূল লক্ষ্য হলো অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং রক্তদানের মাধ্যমে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানো। রক্তদান একটি শ্রেষ্ঠ মানবিক কাজ, তাই ভয় দূর করে আমাদের তরুণ প্রজন্মকে অন্যের জীবন বাঁচাতে এগিয়ে আসতে হবে।" এছাড়াও তিনি বৃক্ষরোপণসহ বিভিন্ন পরিবেশবান্ধব ও সামাজিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানান।
শিক্ষার্থীদের এমন মহতী উদ্যোগ দেখে কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব সি.এম সাইফুর রহমান খান সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং তাদের এই মানবিক পথচলায় পূর্ণ সমর্থন ও শুভকামনা ব্যক্ত করেন। মানবিক এই সংগঠনটি আগামী দিনে কুয়াকাটা অঞ্চলে সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে সাধারণ শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজেল সংকটে ভুগছে কুয়াকাটার হোটেল ব্যবসা জেনারেটর সেবা ব্যা

1

বিয়ের বাড়ি থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত

2

এবিএম মোশাররফ হোসেনের হাত থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার নিল কুয

3

মহিপুরে ৬০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

4

মহিপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

5

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ নারী মাদক কারবারি ও সা

6

পটুয়াখালী-৪ আসনের জনগণের প্রত্যাশা মন্ত্রীসভায় পূর্ণ মন্ত্র

7

ইনজেকশন দিয়ে অপহরণ, কুয়াকাটায় তরুণী উদ্ধার

8

কলাপাড়ায় রাবনাবাদ নদীর তীরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।

9

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

10

মহিপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালি অ

11

মহিপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে জিডি, আইনগত ব্যবস্থা চাইল

12

ফেসবুক স্ট্যাটাসে রাজনীতি থেকে পদত্যাগ: মহিপুরে ছাত্র শিবির

13

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

14

আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা ক

15

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

16

মহিপুরে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ বনবিভাগ কর

17

বিদায়ী শিক্ষকের চেয়ে অতিথিরাই কি বেশি গুরুত্বপূর্ণ?

18

প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ইউপি সদস্য মিনারা বেগম

19

কুয়াকাটা সমুদ্র সৈকতে সমুদ্রস্নানে অংশ নিয়েছেন হাজারো সনাতন

20