কুয়াকাটা আপডেট
প্রকাশ : May 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাত্র ৮ মাসে ৩০ পারা কুরআনের হাফেজ মুয়াজ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি:
জামিয়া হযরত ওমর (রা.) মাদরাসার শিক্ষার্থী মেজবাহ উদ্দিন মুয়াজ মাত্র ৮ মাসে পবিত্র কুরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন। এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে শুনানি অনুষ্ঠান শেষে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

হাফেজ মেজবাহ উদ্দিন মুয়াজের পিতা ক্বারী মো. নূরুজ্জামান। তাদের বাড়ি বরগুনা জেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা গ্রামে।

অনুষ্ঠানে জামিয়া হযরত ওমর (রা.) মাদরাসার মোহতামিম মুফতি আবুল কালাম আজাদীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদরাসার উপদেষ্টা হাফেজ আব্দুল বারেক, প্রতিষ্ঠাতা আব্দুল খালেক কবিরাজ, আজিমপুর নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজি মুসা আকনসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

এছাড়া মাদরাসার হেফজ শাখার শিক্ষক হাফেজ মো. নেছার উদ্দিন (বরগুনা), হাফেজ মো. শাহীন আলম (কুয়াকাটা) ও নাজিমে তালিমাত হাফেজ মো. হারুন হাওলাদার এবং অন্যান্য আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কুরআনের হাফেজ হওয়া মহান আল্লাহর বিশেষ নেয়ামত। একজন হাফেজ শুধু নিজের জন্য নয়, পরিবার ও সমাজের জন্যও গর্বের বিষয়। তারা হাফেজ মেজবাহ উদ্দিন মুয়াজের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে স্থানীয় মুসল্লি, অভিভাবক এবং ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের আঁধারে কিশোর-কিশোরীর বাল্যবিয়ে, সাংবাদিকদের সাথে তথ্য

1

প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ইউপি সদস্য মিনারা বেগম

2

আবহাওয়ার প্রভাবে পটুয়াখালীর মহিপুর-আলিপুর মৎস্য বন্দরে ফিরেছ

3

মহিপুরে বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম

4

মহিপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

5

ঈদের ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত, উৎসবের আমেজ উ

6

মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাবে চলছে দেশে জ্বালানি সংকট,মাছ

7

ঈদের ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত, উৎসবের আমেজ উ

8

কলাপাড়ায় ৬ হাজার ২০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ

9

পর্যটন নগরী কুয়াকাটায় অসহনীয় লোডশেডিং, গ্রাহকদের সাশ্রয়ী হও

10

মহিপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে জিডি, আইনগত ব্যবস্থা চাইল

11

ঋতুচক্রের ওলটপালট, চৈত্রের দাবদাহ উধাও, জেঁকে বসেছে পৌষের শ

12

ঋতুচক্রের ওলটপালট, চৈত্রের দাবদাহ উধাও, জেঁকে বসেছে পৌষের শ

13

মহিপুর-আলিপুরে জেলেদের মাঝে ন্যায্য মূল্যে ডিজেল বিতরণ, চাহি

14

ফেসবুক স্ট্যাটাসে রাজনীতি থেকে পদত্যাগ: মহিপুরে ছাত্র শিবির

15

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

16

কলাপাড়া উপজেলায় শ্রেষ্ঠ প্যারেড পুরুষ্কার পেল কুয়াকাটা খানাব

17

মহিপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি জমি দখল

18

বাসে জানালায় এসএস পাইপ কি নীরব ঘাতক? যেভাবে জানালাকে বানাচ্ছ

19

মহিপুরে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ বনবিভাগ কর

20