কুয়াকাটা আপডেট
প্রকাশ : May 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক


কলাপাড়া প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় মরিয়ম বেগম (৩৮) নামের এক সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের দারোগারতবক এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী নাসির সিকদার পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী মরিয়ম বেগম প্রায় আট বছর ধরে সৌদি আরবে বসবাস করতেন। আটদিন আগে তিনি সৌদি আরব থেকে গ্রামের বাড়িতে ফেরেন। বাড়িতে আসার পর থেকেই স্বামী নাসির সিকদারের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ চলছিল।

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যার পর নাসির তার স্ত্রীর কাছে টাকা দাবি করেন। মরিয়ম টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নাসির তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। পরে রাতে স্বামী-স্ত্রী ঘরেই ছিলেন।

ভোররাতে নাসির তার শ্বশুর জালাল গাজীকে ফোন করে জানান, মরিয়ম আত্মহত্যা করেছেন। এরপর থেকেই তিনি পালিয়ে যান। সকালে এলাকাবাসী বাড়িতে গিয়ে আঙিনায় মরিয়মের মরদেহ পড়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

1

পুলিশের চাকরি ব্যবসার মতো’—ভাইরাল অডিও ঘিরে কলমাকান্দা থানার

2

মহিপুরে প্রবাসী পরিবারের জমি দখলের চেষ্টা, হামলা ও চাঁদাবাজি

3

প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ইউপি সদস্য মিনারা বেগম

4

মহিপুরে বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম

5

মাত্র ৮ মাসে ৩০ পারা কুরআনের হাফেজ মুয়াজ, দোয়া ও মিলাদ মাহফি

6

‎মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশের উদ্যোগে মাসিক স্বাস্থ্যবিধি

7

কুয়াকাটায় বিশ্ব পরিবেশ দিবস পালন সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে অ

8

মহিপুরে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

9

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

10

নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী

11

কুয়াকাটায় ফিসনেট প্রকল্পের উদ্যোগে জীববৈচিত্র্য সংরক্ষণ কমিট

12

কুয়াকাটা সমুদ্র সৈকতে সমুদ্রস্নানে অংশ নিয়েছেন হাজারো সনাতন

13

৬নং মহিপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজে

14

ঈদের ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত, উৎসবের আমেজ উ

15

মহিপুরে ৬০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

16

কলাপাড়ায় ৬ হাজার ২০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ

17

মহিপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে জিডি, আইনগত ব্যবস্থা চাইল

18

মহিপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত

19

কলাপাড়ায় রাবনাবাদ নদীর তীরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।

20