কুয়াকাটা আপডেট
প্রকাশ : May 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত



আন্তর্জাতিক মহান মে দিবস ও শ্রমিক দিবস পালন উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় র‍্যালি ও সমাবেশের আয়োজন করেছে কুয়াকাটা ইমারত নির্মাণ শ্রমজীবী ইউনিয়ন।

শুক্রবার (১লা মে) সকাল ১০টার দিকে কুয়াকাটা পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কুয়াকাটার প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর শ্রমিকদলের সভাপতি মানিক ফকির, সহ-সভাপতি জসিম মৃধা এবং কুয়াকাটা ইমারত নির্মাণ শ্রমজীবী ইউনিয়নের সভাপতি হাবিব খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিকবান্ধব নীতিমালা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, মহান মে দিবসের চেতনা ধারণ করে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সকলকে সচেতন হতে হবে এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি কবির তালুকদার

1

মহিপুুরে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছ ভুক

2

‎মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশের উদ্যোগে মাসিক স্বাস্থ্যবিধি

3

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমানের পদ স্থগিত

4

জেলেদের সরকারি সহায়তার চাল না দিয়ে মারধরের হুমকির অভিযোগ ইউপ

5

মহিপুরে নদীর পাড়ের সরকারি খাস জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস

6

মহিপুরে জমিয়তে উলামায়ে ইসলামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

7

মহিপুরে ২০ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার

8

মহিপুরে গুডনেইবার্স বাংলাদেশ এর বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প

9

কলাপাড়ায় অবৈধ ফ্রুট পুডিং কারখানা শনাক্ত, মালিককে ১ বছরের কা

10

কলাপাড়ায় সাংবাদিকের উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা।

11

কুয়াকাটার লুকানো রত্ন ‘চর গঙ্গামতি’—উন্নয়ন হলেই বাড়বে পর্যট

12

বিদায়ী শিক্ষকের চেয়ে অতিথিরাই কি বেশি গুরুত্বপূর্ণ?

13

শিক্ষা মন্ত্রীর পদত্যাগের বিষয়ে প্রশ্ন করলে কি বললেন তিনি?

14

‎ষাটোর্ধ্ব অন্ধ বৃদ্ধও রক্ষা পাননি ইউপি সদস্য মিনারা বেগমের

15

নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী

16

কুয়াকাটায় ফিসনেট প্রকল্পের উদ্যোগে জীববৈচিত্র্য সংরক্ষণ কমিট

17

এবিএম মোশাররফ হোসেনের হাত থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার নিল কুয

18

কলাপাড়ায় অবৈধ ফ্রুট পুডিং কারখানা শনাক্ত, মালিককে ১ বছরের কা

19

কলাপাড়ায় জমির সীমানার বিরোধীয় স্থানে টয়লেট নির্মাণ, দুর্

20