কুয়াকাটা আপডেট
প্রকাশ : May 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ নারী মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫


 কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজারের ঈদগাঁওয়ে থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক নারী মাদক কারবারি এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

​শনিবার (১৬ মে) ঈদগাঁও থানার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদারের নির্দেশনায় থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৬০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৬০ হাজার ৯৯০ টাকাসহ আমিনা খাতুন নামে এক নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমিনা উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের জহির আহমেদের স্ত্রী।

​এদিকে পুলিশের পৃথক আরেকটি অভিযানে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে ওয়ারেন্টভুক্ত (পরোয়ানাভুক্ত) আরও এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন— উপজেলার ইসলামাবাদ চরপাড়া গ্রামের মৃত জাফর আলমের ছেলে কায়েস মিয়া প্রকাশ কাউসার এবং একই ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের নুরুল হাসেমের ছেলে মোহাম্মদ ইয়াছিন।
​অপরদিকে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কায় সন্দেহভাজন আরও দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন— উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী গ্রামের মো. ছিদ্দিকের ছেলে শফিকুল ইসলাম এবং একই এলাকার আবুল কালামের ছেলে রফিকুল ইসলাম।

​অভিযানের বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ দমনে পুলিশের এই ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​তিনি আরও জানান, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটায় অভিভাবকহীন রাখাইন কালচারাল একাডেমি

1

পটুয়াখালীর কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে

2

কলাপাড়ায় ৬ হাজার ২০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ

3

কুয়াকাটা উপকূলে ভেসে এলো বিশাল মৃত তিমি: সংরক্ষণে মিলতে পার

4

‎ষাটোর্ধ্ব অন্ধ বৃদ্ধও রক্ষা পাননি ইউপি সদস্য মিনারা বেগমের

5

মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে ঐক্যবদ্ধ নাগরিক সমাজ।

6

জেলেদের সরকারি সহায়তার চাল না দিয়ে মারধরের হুমকির অভিযোগ ইউপ

7

বিদায়ী শিক্ষকের চেয়ে অতিথিরাই কি বেশি গুরুত্বপূর্ণ?

8

ইনজেকশন দিয়ে অপহরণ, কুয়াকাটায় তরুণী উদ্ধার

9

ফেসবুক স্ট্যাটাসে রাজনীতি থেকে পদত্যাগ: মহিপুরে ছাত্র শিবির

10

খুবি শিক্ষার্থীর মৃত্যুতে ক্ষোভ: আজ ক্লাস বর্জন ও ডিসি অফিস

11

মহিপুুরে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছ ভুক

12

কুয়াকাটা সমুদ্র সৈকতে সমুদ্রস্নানে অংশ নিয়েছেন হাজারো সনাতন

13

মহিপুরে উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে ক্বেরাত ও নাশিদ সন্ধ্যা অ

14

মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাবে চলছে দেশে জ্বালানি সংকট,মাছ

15

মরণফাঁদে পরিণত হয়েছে কুয়াকাটা সৈকত: ভাঙা কংক্রিটে বাড়ছে দুর্

16

শিক্ষা মন্ত্রীর পদত্যাগের বিষয়ে প্রশ্ন করলে কি বললেন তিনি?

17

কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা

18

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ নারী মাদক কারবারি ও সা

19

কুয়াকাটায় ফিসনেট প্রকল্পের উদ্যোগে জীববৈচিত্র্য সংরক্ষণ কমিট

20