প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 8, 2026 ইং
কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমানের পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক:
দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালীর কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের পদ স্থগিত করেছে জেলা বিএনপি।
বুধবার (৭ অক্টোবর) পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
জেলা বিএনপির স্মারক নম্বর ZillaBNP/PTK/২৬-৭০-এর ওই চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে মো. মতিউর রহমান হাওলাদারের কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিত করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, দলের ভাবমূর্তি রক্ষা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত ৭ অক্টোবর থেকে কার্যকর করা হয়েছে।
চিঠিতে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের স্বাক্ষর রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কুয়াকাটা আপডেট