প্রিন্ট এর তারিখঃ Apr 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 10, 2026 ইং
কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি কবির তালুকদার ও সম্পাদক এস. কে. রঞ্জন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে ১৩ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক বরিশাল সময় প্রতিনিধি মো. কবির তালুকদারকে সভাপতি এবং দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি এস. কে. রঞ্জনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় কলাপাড়া চায়না পার্ক রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. আসলাম সিকদার (দৈনিক বাংলা), সহ-সভাপতি মো. নাহিদুল হক (ডেইলি ট্রাইব্যুনাল), যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোল্লা (বরিশালের আজকাল), সাংগঠনিক সম্পাদক মো. রেহান উদ্দিন রেহান (বাংলাদেশ বুলেটিন), অর্থ সম্পাদক মো. ওমর ফারুক (আমার সংবাদ), দপ্তর সম্পাদক তুষার কান্তি হালদার (ডেইলি অবজারভার), প্রচার সম্পাদক নয়নাভিরাম গাইন নয়ন (ডেসটিনি), পাঠাগার সম্পাদক ইমন আল আহসান (দক্ষিণাঞ্চল)।
কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— সাইফুল ইসলাম রয়েল (মাই টিভি ও কালবেলা), তাজুল ইসলাম আজাদ (বরিশাল মুখপাত্র) এবং মো. আরিফ সিকদার (দেশের কণ্ঠ)।
এছাড়া প্রেসক্লাবের সাধারণ পরিষদের সদস্যরা হলেন— এইচ. এম. আকবর (বরিশাল বাণী), মো. ছগির হোসেন (বৈশাখী টেলিভিশন), এইচ. আর. মুক্তা (তারুণ্যের বার্তা), প্রণব নারায়ণ বিশ্বাস (দক্ষিণবঙ্গ), মাসুম বিল্লাহ (সত্য সংবাদ), সিয়াম আব্দুল্লাহ (দ্য ডেইলি এক্সপ্রেস), আবুল হাসনাত মো. রিমন সিকদার (দৈনিক ঘোষণা), এস. এম. আবিদ হাসান (আমার বাংলা), মো. সোহেল সিকদার (বিপ্লবী বাংলাদেশ) এবং মো. ইউসুফ আলী (দেশবার্তা)।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কলাপাড়ায় পেশাদার সাংবাদিকতা বিকাশ, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কুয়াকাটা আপডেট